রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
এবার ফুলজান হয়ে আসছেন নায়িকা মিষ্টি জান্নাত
রাকিবুল হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ২:২২ পিএম   (ভিজিট : ১০৪১)

ঢাকাই চলচ্চিত্রের ‘চিনি বিবি খ্যাত’ চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বৈশ্বিক মহামারি করোনার কারণে লম্বা ধরে সিনেমার কাজ থেকে দূরে তিনি। তবে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এবার ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন 'ফুলজান' নামে নতুন ছবিতে। 'ফুলজান' ছবিটি পরিচালনা করবেন আমিনুল ইসলাম বাচ্চু। 

নায়িকা মিষ্টি জান্নাত বলেন, করোনার কারণে লম্বা সময় সিনেমায় কাজ করা হয়নি। এর ফাঁকে লেখাপড়াটা শেষ করেছি। ক্লিনিক খুলেছি। সেখানেও সময় দিচ্ছি। খুব  শিগগিরই নতুন সিনেমা 'ফুলজান' এর শুটিং শুরু করব। এজন্য প্রস্ততি নিচ্ছি। 'ফুলজান' ছবির গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছেও ভালো লাগবে। সিনেমাটি অস্কার, কান চলচ্চিত্র উৎসব ও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে যাবে। তারপর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় মিষ্টির অভিষেক হয়। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ প্রযোজিত সিনেমা ‘তুই আমার রানি’। এছাড়াও মিষ্টি অভিনীত দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]