বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
সাপের মতো খোলস বদলায় বিএনপি জোট : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৪৬৫)

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'সাপ যেমন কিছুদিন পরে পরে চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরে পরে খোলস বদলায়। কোন সময় বিশ দল হয়, বারো দল হয়, এখন বলছে তেত্রিশ দল।'

'কিন্তু তেত্রিশ দলের মধ্যে ত্রিশ টাকে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে কারণ কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্বদল' বলেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন।

এসময় বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, 'বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এই গণ মিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত।'

সম্প্রচারমন্ত্রী বলেন, 'সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররাও, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।'

তথ্যমন্ত্রী বলেন, 'জাতিসংঘ, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্ব আজ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা-ভরসার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আবারও জনগণের ভোটে ধস নামানো বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় আসবে ইনশাআল্লাহ।'









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]