বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা ৪ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১:০৯ এএম   (ভিজিট : ৪৭৭)

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় নির্বাচনি জনসভা হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এতে সশরীরে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পর প্রথম নির্বাচনি জনসভা।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় রাজশাহীতে এই জনসভার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সূত্র জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি ওই সভা সফল করতে বিভাগের পাঁচ সাংগঠনিক ইউনিটের বর্ধিত সভা হবে আগামী ৮ জানুয়ারি। এতে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন। এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। তারা জনসভায় ব্যাপক জনসমাগম ঘটাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

সূত্রমতে, আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়। এ সময় দলের প্রেসিডিয়ামের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সভায় জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মসূচি, পরবর্তী করণীয়, বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডিয়ামের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]