বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
ঢাকা টাইমস সম্পাদকের বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৪:২৮ পিএম   (ভিজিট : ৬৪৫)

জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর।

ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ৬৯ বছর বয়সে মারা যান। ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।
ফরিদপুরের স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে।

কর্মজীবনে ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকা-ে নিজেকে নিয়োজিত রাখেন।

ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এছাড়াও সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে এবং দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগে ঢাকার ৪৪, ইস্কাটন গার্ডেনে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়েছে। প্রয়াত ওবায়দুর রহমানের রূহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]