বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
মহান মুক্তিকামী বাঙালির আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু: ড.কলিমউল্লাহ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৬৭৩)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মোৎসব উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত  জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৫১১তম পর্ব অনুষ্ঠিত হয়। 

জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও গবেষক আবু সালেক খান এবং গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন, আমাতুন নূর শিল্পী  এবং রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক কমিশনার ও মিলেনিয়াম ব্র্যান্ডিং বাংলাদেশ এর কন্ট্রিবিউটর মো. আল মাসুম খান, কুষ্টিয়ার খোকসা থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ও কুমিল্লা লাকসাম থেকে প্রভাষক মোঃ কামাল উদ্দিন।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন গোপালগঞ্জস্হ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এ পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।

সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,মুক্তিকামী বাঙালির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সালেক খান বলেন, সংবিধানের চারটি মূলনীতির প্রকৃত বাস্তবায়ন করতে হবে। বাঙালি জাতীয়তাবাদকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

আর্জিনা খানম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনসংযোগ ঘটাতে হবে।

প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধু একটি ভিন্নধারার সরকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। যে ব্যবস্থায় নিপীড়িত, অবহেলিত,বঞ্চিত মেহনতি কৃষকূল অগ্রাধিকার পাবে। সর্বোপরি মানুষ হিসেবে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

আমাতুন নূর শিল্পী, নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জানিপপ'র প্রাত্যহিক সান্ধ্যকালীন সেমিনার আয়োজনকে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক মিডিয়া সেল এর কার্যকরী সদস্য ও আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। 

সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার এর ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]