বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৫ পিএম   (ভিজিট : ৭০৩)

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো।

মঙ্গলবার তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, 'হ্যাঁ তিনি পদত্যাগ করেছেন। আমাদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।'

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

জানা গেছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর বিসিবিই মূলত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই বার্তাটা ডমিঙ্গোর কাছেও পৌঁছে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন ডমিঙ্গো। 

এর মধ্যে বিসিবি নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। গুঞ্জন আছে, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

বাংলাদেশ দল আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে আগামী বছরের মার্চে। ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সেই সিরিজে। তার আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির। 

শুধু কোচই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল ও নারী দলের পারফরম্যান্স বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে একজন পারফরম্যান্স ম্যানেজার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]