প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম (ভিজিট : ৫৬৫)

বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হয় আজ। এই আসরে নিলামে খেলোয়াড় তালিকায় আছেন সাকিব-লিটনসহ চার বাংলাদেশি ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন আরো দুইজন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভারতের কোচিতে অনুষ্ঠিত হয় আইপিএলের ১৬তম আসরের নিলাম।
নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া চার বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। তবে আজ এখনো কোনো দল পাননি সাকিব।
গতবারের নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান। এবারেও প্রথম ডাকে ঘটল তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সাকিবের ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি তিন জনের ৫০ লাখ রুপি করে। নাম দিয়েও বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাসুম আহমেদ।
এবারের আসরে প্রাথমিক তালিকায় ৯৯১ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত নিলামে তোলা হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার।