বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২৩৩২)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (বশেমুরবিপ্রবিরিই)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে এই শ্রদ্ধা জানানো হয়।

বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি ফয়সাল জামান ফাহিম ও সাধারণ সম্পাদক সাজ্জাতুজ জামান সুজনের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ রাকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা ইসলাম, সহ প্রচার সম্পাদক আপন বর্মন, অর্থ সম্পাদক সোহানুর রহমান, দাপ্তরিক ফটোগ্রাফার সোহাগ হোসেন, কার্যকরী সদস্য তাসলিমা আক্তার ও মোঃ সজিব মিয়া। 

বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়সাল জামান ফাহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই আমাদের কার্যক্রম শুরু হলো।বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে,"সততার পথে সত্যের খোঁজে" এই মূলমন্ত্রকে সামনে রেখে, সততা ও সত্যের অন্বেষণ এর মাধ্যমে সর্বসাধারণের মাঝে সঠিক তথ্য উপাত্ত পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

সাধারণ সম্পাদক সাজ্জাতুজ জামান সুজন বলেন, অপ-সাংবাদিকতা থেকে বের হয়ে, সত্যের পথে কলম ধরতেই "বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি" এর যাত্রা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী "বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি" নিজ বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর নিকট তুলে ধরতে সকলের কাছে দোয়া প্রার্থী। সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাধারণ শিক্ষার্থীর প্রয়োজনে/বিপদে রিপোর্টার্স ইউনিটি সদা প্রস্তুত।

উল্লেখ্য,গত ১১ সেপ্টেম্বর (রবিবার) বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির প্রথম পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।বশেমুরবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির অফিশিয়াল ফেসবুক পেইজ এবং প্যাডে ( স্মারক নং - বশেমুরবিপ্রবিরিই//১১/৯/২০২২/১২) এ নোটিশ দেওয়া হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]