মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বন্ধ হচ্ছে অ্যালেক্সা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৮৮১)

আন্তর্জাতিক ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম বন্ধ হয়ে যাচ্ছে। ২০২২ সালের ১ মে থেকে এটি আর কার্যকর থাকবে না।

অ্যালেক্সার ওয়েবসাইটে এই বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৫ বছর আগে অ্যালেক্সা ইন্টারনেটের যাত্রা শুরু। যাত্রার দুই দশক পর কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে অ্যালেক্সা ডটকম। ২০২২ সালের ১ মে থেকে বন্ধ হয়ে যাবে এ সেবা। আমাদের কন্টেন্ট রিসার্চ, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ ও কিওয়ার্ড রিসার্চের সুযোগ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।

অ্যালেক্সার ঘোষণায় আরও বলা হয়, ৮ ডিসেম্বর থেকে নতুন সাবস্ক্রিপশন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান গ্রাহকরা এ অ্যালেক্সা ডটকমের সেবা পাবেন ২০২২ সালের ১ মে পর্যন্ত। এর পর থেকে কোনো গ্রাহক অ্যালেক্সায় ঢুকতে পারবেন না।

ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম জানায়, যদি কেউ চান তবে অ্যালেক্সা ডটকমে তার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।




আরও সংবাদ   বিষয়:  অ্যালেক্সা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]