মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ১৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছাবে: টেলিযোগাযোগমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১১১৭)

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। একদিন ঘরে ঘরে টেলিটকের নেটওয়ার্ক পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে এ কথা বলেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, আমার কাছে যেসব ম্যাসেজ আসে তার শ্রেণিবিন্যাস করে দেখলাম যে বেশিরভাগ হলো টেলিটকের নেটওয়ার্ক বিষয়ক। আমি সবিনয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি যে, টেলিটক তার সাধ্যমতো চেষ্টা করছে তার নেটওয়ার্ক বাড়াতে। তবে তাদের সক্ষমতার বিষয়টি বিবেচনা করবেন। তারা এখন হাওর-বাওর-দ্বীপ, পাহাড়, চর ইত্যাদিতে নেটওয়ার্কের কাজ করছে। এর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেটি গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য। আমি পুরো বিষয়টা সম্পর্কে সচেতন। টেলিটকের প্রতি আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু টেলিটক অন্য অপারেটরদের মতো সক্ষমতা রাখে না। আপনার ঘরে নেটওয়ার্ক পৌঁছাতে পারলে আমরা খুশি হবো। একদিন সেটি আমরা পারবো। তবে রাতারাতি পারব না। আশা করি, বিষয়টি অনুধাবন করবেন। আমাকে ম্যাসেজ দেওয়ার দরকার নেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]