প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৩:০২ এএম (ভিজিট : ৪৩৯২)

'কুল্লু নাফসিন জাইকাতুল মউত’ অর্থ্যাৎ প্রতিটি প্রাণীই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে ইহলোক ত্যাগের পরে বিশ্বের বিভিন্ন ধর্ম মৃতব্যাক্তি নিজস্ব ধর্মের বিধানে সৎকার করে থাকে। তেমনি ইসলামেও মুসলিমদের মৃত্যুর পরে দাফনে সাদা কাফনের ব্যবহার হয়। তবে মুর্দাকে গোসলের পর সাদা কাফনের কাপড় পরিধান করানো হয় কেন? বা, দাফনের ক্ষেত্রে সাদা কাপড়ের প্রশ্নে ইসলামের কি বলে? সেটাই জানবো।
ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলেন, রাসুল (স.) বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো। তোমাদের জীবিতরা যেনো সাদা কাপড় পরিধান করে, আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয়। কেননা, সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। (নাসায়ি, হাদিস-৫৩২৩)
হযরত সামুরা ইবনে জুনদুব (রা.) বলেন, রাসুল (স.) বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো। কেননা, তা সর্বাধিক পবিত্র ও উত্তম। আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও। (মুজামুল কাবীর, হাদিস-৯৬৪)
ইসলাম ধর্মে মৃত ব্যক্তিকে সাদা ও ভালো কাপড়ে কাফন পরিয়ে দাফন করা হয়। এটি মানবীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ইসলামের একটি পদক্ষেপ।
নবী করিম (সা.) বলেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইকে কাফন দেবে, সে যেন ভালো কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করে। (মুসলিম, হাদিস ২০৭৪)।
রাসুল (সা.)-এর প্রিয় রং ছিল সাদা। তিনি সাদা রঙের পোশাক ব্যবহার করা পছন্দ করতেন। এমনকি ইসলামে মৃত মানুষের পোশাক সম্পর্কে নির্দেশনা দেওয়া রয়েছে।
ইসলামী শরিয়ত অনুযায়ী, মৃত ব্যক্তিকে সম্মানজনকভাবে কাফন-দাফন করতে হয়। কাফনের পোশাক সাদা হওয়া উত্তম। তার মানে এই নয় যে অন্য রঙের কাপড় দিয়ে কাফন পরানো যাবে না। তবে হ্যাঁ, সাদা রঙের কাপড়ে কাফন পরানো উত্তম
ভোরের/এ এম