বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ   গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি ও লং মার্চের ঘোষণা   প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, পেলেন হারমোনিয়াম উপহার   জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত   শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী   বসুন্ধরায় উদ্বোধন হলো বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’   জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন   
বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৪৪ এএম   (ভিজিট : ৬১)

বাংলাদেশ আর কখনোই কোনো তাবেদারী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের দিনগুলো ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের মহান স্মৃতি ও শিক্ষা ধারণ করেই একটি স্বনির্ভর ও নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বর্তমান সরকার। দেশের আত্মমর্যাদা, নিজস্ব সক্ষমতা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাই হবে বর্তমান পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ।

তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় করা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যে বাংলাদেশ একপ্রকার হারিয়ে যেতে বসেছিল, তা আজ বিশ্বমঞ্চে স্বমহিমায় ফিরে এসেছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]