শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানে মার্কিন বিমান হামলা, প্রাণ গেল আরও ৮ জনের   ফাইনালের আগে আলোচনায় রেফারি, বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে রেফারির ওপর!   বিশ্বকাপ ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা   আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন   ক্যাসিনো সম্পর্কে কিছুই জানি না, ছাত্রদল করাই ছিল অপরাধ: জি কে শামীম   পুরোনো প্রকল্প নিয়ে বিতর্ক, নতুন সফটওয়্যারে দুদক   বিশ্বকাপের ফাইনালে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্প   
বিশ্বকাপ ফাইনালে কার হাতে উঠবে ট্রফি? জানাল এআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ১০৯)

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে- শেষ হাসি হাসতে পারে স্পেন।

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালের আগে দুদলই রয়েছে দারুণ ছন্দে। পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে ফাইনালে উঠেছে স্পেন। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে অন্যতম ফেভারিট ফ্রান্সকে। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে নেতৃত্বাধীন ফরাসি আক্রমণভাগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় স্পেনের রক্ষণভাগ।

অন্যদিকে নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

ফাইনাল নিয়ে মাইক্রোসফট কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। এআইয়ের মতে, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কম গোল হজম করার সক্ষমতা তাদের বড় শক্তি। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ তুলনামূলকভাবে কিছুটা দুর্বল বলে মূল্যায়ন করেছে কপিলট।  

তবে লিওনেল মেসির উপস্থিতিকেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছে এআই। কপিলটের মতে, মেসি একাই যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবুও শেষ পর্যন্ত স্পেনের সুসংগঠিত দলগত পারফরম্যান্স ও শক্তিশালী রক্ষণভাগকেই এগিয়ে রেখেছে তারা।

কপিলটের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।

এদিকে সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট। তাদের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তারকা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]