শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বন্যার আশঙ্কায় ৯ জেলায় আগাম সতর্কতা জারি   বেক্সিমকোর ঋণ জালিয়াতি: জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ   বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়া, সর্বনিম্নই ৮ হাজার ডলারের কাছাকাছি   সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করল ঢাকা উত্তর সিটি   জান্নাতের ১০ মহা নেয়ামত, যা মুমিনকে অভিভূত করবে   ফুটবলের সঙ্গে মানবিকতার জয়, ফিলিস্তিনিদের পাশে নরওয়ে   নতুন নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম   
মেসিকে উদাহরণ টেনে অবসর নিয়ে মুখ খুললেন হ্যারি কেইন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১১৮)

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কাছে নাটকীয় সেমিফাইনালে হেরে ইংল্যান্ড বিদায় নেওয়ার পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে হ্যারি কেনের মুখোমুখি হন সাংবাদিকরা। পিছিয়ে থেকেও আর্জেন্টিনা যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে, তার রেশ তখন কাটেনি।

এটিই কি কেনের শেষ বিশ্বকাপ কি না? এমন প্রশ্নের জবাবে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার বেশ শান্ত থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। হ্যারি কেন বলেন, ‘এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা খুব দ্রুত হয়ে যাবে।

আমি আসলে প্রতি বছর আমার শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিই। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি অনেক ভালোবাসি। তবে এটাও ঠিক যে চার বছর অনেক দীর্ঘ সময়।’

মেসির উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, ‘অন্যদিকে, মেসির মতো খেলোয়াড়দের দিকে তাকালে দেখা যায় তারা বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করছেন।

আমি সত্যিই জানি না ভবিষ্যতে কী হবে। এই মুহূর্তে আমার শুধু এই বিদায়ের ধাক্কাটা কাটিয়ে ওঠা দরকার। আমরা আমাদের সবটুকু উজাড় করে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।’

তবে হ্যারি কেনের ‘সবটুকু উজাড় করে দেওয়ার দাবিটি নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়, কারণ গোল করার পর ইংল্যান্ড যেভাবে রক্ষণাত্মক মেজাজে খেলেছে তাতে অনেকেরই প্রশ্ন আছে। যাই হোক, এখনই কেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। বায়ার্ন মিউনিখ তার সাথে নতুন চুক্তির চেষ্টা করছে এবং দুই বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপও রয়েছে। তাই বলা যায়, ইংল্যান্ডের সেই সাদা জার্সিতে হ্যারি কেনকে আরও বেশ কিছুদিন দেখা যাবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]