প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে স্বস্তি, ১৪ দিনে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১৭ পিএম (ভিজিট : ৪৯)

জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ (১ দশমিক ২৬৬ বিলিয়ন) মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৪ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার।