বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: মৃত্যুর পরও কি মানুষের আমলনামায় সওয়াব যোগ হয়?   অনেক রক্ত ও আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী    আবাসন খাতে বিনিয়োগে বাধা, সরকারের হস্তক্ষেপ চায় রিহ্যাব   টানা বৃষ্টি আর কতদিন? জানাল আবহাওয়া অধিদপ্তর   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬   বিতর্কের মাঝেই মিশরের পাশে ফিফা, মিলছে বিশেষ স্বীকৃতি   আর্জেন্টাইন রেফারিকে ঘিরে বিতর্ক, তবু নিশ্চিন্ত ফ্রান্সের কোচ   
হলুদ কার্ডের ফাঁদে ৮ দলের একাধিক তারকা, নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৩৯)

শেষ ষোলোর পর শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পর্ব। এই রাউন্ডের আট দলের জন্যই রয়েছে একটি দুর্ভাবনার জায়গা। দেড় ডজন খেলোয়াড় শেষ আটে আরেকটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমি-ফাইনালে খেলার সুযোগ হারাবেন।

সবচেয়ে বেশি দুর্ভাবনা ইংল্যান্ড ও মরক্কোর জন্য। এই দুই দলের চার জন করে খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন জন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় আছেন এই তালিকায়।

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিষেধাজ্ঞার নিয়ম কী:
টুর্নামেন্ট চলাকালীন হলুদ কার্ডের হিসাব দুইবার নতুন করে শুরু হয়: একবার গ্রুপ পর্বের পর এবং আবার কোয়ার্টার-ফাইনালের পর।

কোনো খেলোয়াড় শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনাল- এই তিন ম্যাচের দুটিতে হলুদ কার্ড পেলে, তিনি স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

অর্থাৎ কোনো খেলোয়াড় শেষ বত্রিশ ও শেষ ষোলোয় হলুদ কার্ড পেলে, তিনি তার দলের কোয়ার্টার-ফাইনালে খেলতে পারবেন না। একইভাবে শেষ বত্রিশ বা শেষ ষোলোর যেকোনো একটিতে এবং তারপর কোয়ার্টার-ফাইনালে হলুদ কার্ড পেলে তিনি সেমি-ফাইনাল থেকে বাদ পড়বেন।

যেহেতু কোয়ার্টার-ফাইনালের পর হলুদ কার্ডের তালিকা আবার নতুন করে শুরু হয়, তাই হলুদ কার্ডের সংখ্যার কারণে কোনো খেলোয়াড় ফাইনালের জন্য নিষিদ্ধ হবেন না। কেবল সেমি-ফাইনালে লাল কার্ড পেলেই ফাইনালে খেলতে পারবেন না তিনি।

লাল কার্ড পাওয়া খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি আরও নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার রাখে।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন যারা:

মরক্কো: ইসা জিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ান হালহাল, বিলাল এল কানুস

ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, বাহডলে বাহকোলা

স্পেন: ফেররান তরেস

বেলজিয়াম: ব্রান্দন মাখেলে

আর্জেন্টিনা: গন্জালো মন্তিয়েল

সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, দেনিস জাকারিয়া, মিরো মুহাইম

ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি

নরওয়ে: আন্তোনিও নুসা

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

ফ্রান্স-মরক্কো

স্পেন-বেলজিয়াম

নরওয়ে-ইংল্যান্ড

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]