শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: খামেনির জানাজাকে ঘিরে নজিরবিহীন আয়োজন, প্রস্তুত হচ্ছে ৫ কোটি রুটি   বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি   স্বাস্থ্য অধিদপ্তরের ৬ নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে   জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী   আত্মীয়কে যৌন নিপীড়নের মামলায় এস্তে মেডিকেলের এমডি কারাগারে   টিকিটের আকাশছোঁয়া দামে নতুন করে সমালোচনায় ফিফা   ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী   
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৩৪)

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির কয়েকদিনব্যাপী শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে চান, তবে আনুষ্ঠানিকতার কোন পর্যায়ে উপস্থিত হবেন তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম  দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

পত্রিকাটির কাছে ইরানি সূত্রগুলো দাবি করেছে, মোজতবা খামেনি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি অনুষ্ঠানে অংশ নিতে চান। তবে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করতে পারে বা তিনি যেখানে আত্মগোপনে আছেন, সেই অবস্থান শনাক্ত করতে পারে এমন নিরাপত্তা শঙ্কায় এখন পর্যন্ত তার এই অনুরোধ নাকচ করা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ জুলাই বাবার দাফনে উপস্থিত থাকতে চান মোজতবা খামেনি।

দ্য নিউইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হওয়া তার স্ত্রী, কিশোর ছেলে এবং অন্যান্য স্বজনদের স্মরণে বুধবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় গুরুতর আহত হওয়া মোজতবা খামেনির অনুপস্থিতি তাকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে, তিনি আদৌ ইরানের নেতৃত্ব পরিচালনা করছেন কি না তা নিয়েও আলোচনা বেড়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]