শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ, বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী   বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর   সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক   আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে সক্রিয় ছাত্রদল   ঢাকার দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ নাকি সচল? যা জানাল ডিএমপি   পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, গেজেট প্রকাশ   আশুরার দিন কী করবেন একজন মুসলিম? জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো   
সংসদে বিরোধীদলকে তাচ্ছিল্যের সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৩৭)

জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। আর সবচেয়ে বেশি গালি দেওয়া হতো বিএনপিকে, একইসঙ্গে জামায়াতকেও একটু ছাড় দেওয়া হতো না বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এখন বিএনপিও পুরোনো আওয়ামী লীগের কথাগুলো এখন তারাও জপ শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন?

তিনি আরও বলেন, জনগণ এখন এগুলো খায় না। তরুণ সমাজ এগুলো শুনতে চায় না। তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, নইলে ভুল করবেন।

বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নেই। বাজেট দেওয়া ও বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। বিগত ১৫ বছরে এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল দাবি হলো সংখ্যাগরিষ্ঠের রায়কে সম্মান করা। যেহেতু প্রায় ৭০ শতাংশ জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, তাই সরকারের উচিত এই গণভোটে উত্থাপিত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]