প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:০৭ পিএম (ভিজিট : ৩৮)

আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে "শিশু সুরক্ষায় "শিশু ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে উল্লেখ করে প্রশাসক আরও বলেন, প্রতি ‘শনিবার সবাই মিলে করি বাসাবাড়ি পরিষ্কার’ এই ঘোষণা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে।
মশক নিধনের থেকে এডিস মশার প্রজনন ব্যবস্থা বন্ধ করা জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর শহর গড়তে, ডেঙ্গুর ভয়াবহতা কমাতে বলেও জানান তিনি।