প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:২১ পিএম (ভিজিট : ৩০)

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এ নিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলবে বাংলাদেশ, যেখানে তাদের সামনে তৈরি হয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।
সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশ যে একাদশ নিয়ে প্রথমে মাঠে নেমেছিল সেই একাদশই কি রাখবেন কোচ পিটার জেমস বাটলার নাকি ফাইনালে কিছু পরিবর্তন করতে পারেন? ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ভালো করতে হলে সেরা একাদশই নামাতে হবে বাংলাদেশকে।
বাটলারের সেরা একাদশে কারা থাকতে পারে সেটা বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবে গোলবারের নিচে মিলি আক্তারকে আশা করি দেখতে পাবো। পারফরম্যান্সের বিচারে আগের দুই ফাইনাল খেলা রূপনা চাকমাকে সুযোগ পাবেন না। বাটলার খেলাবেন তার পুরোনো হাইলাইন ডিফেন্স পদ্ধতিতে।
মিডফিল্ডের মূল দায়িত্ব থাকবে অধিনায়ক মারিয়া মান্দা ও মনিকা চাকমার উপর। তার সাথে থাকতে পারেন উমেলা মারমা ও প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া মোমিতা খাতুন। তবে মনিকা চাকমার সুস্থতার উপর বা পায়ে ব্যথা কতটুকু তার উপর নির্ভর করছে ফাইনালে মাঠে নামা।
তবে স্বাগতিকদের মাঠে কাজটা মোটেও সহজ হবে না বাটলারের শিষ্যদের। আগের ম্যাচগুলোতে পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দর্শকখরা থাকলেও ফাইনালে ভারতকে সমর্থন দিতে অনেক দর্শক আসবে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি।
বাংলাদেশের একাদশ
মারিয়া মান্দা (অধিনায়ক), মিলি আক্তার, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, মনিকা চাকমা, উমেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকী এবং সুরভী আকন্দ প্রীতি।