শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন   হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে চান না মারিয়ারা দল   বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপনের আগ্রহ তুরস্কের   বিশ্বকাপের আগে বিপাকে ফ্রান্স-স্পেন, প্রস্তুতি ম্যাচে ব্যর্থতা   সীমান্তে পুশইন রুখতে বিজিবির পাশে গ্রামবাসীর সাহসী অবস্থান   জলবায়ু সঙ্কট মোকাবিলায় চলচ্চিত্রের শক্তি ব্যবহারের আহ্বান তথ্যমন্ত্রীর   যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে খুলনার কৃতি সন্তান মোহাম্মদ কামরুজ্জামান   
হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে চান না মারিয়ারা দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩১ এএম   (ভিজিট : ১৪)

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি আসরে শিরোপা জয়ের অন্যতম বড় কারিগর ছিলেন মারিয়া মান্ডা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার।

ফাইনালের আগে আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়ার কণ্ঠে ঝরে পড়েছে পর্বতসম আত্মবিশ্বাস। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও ফাইনালের মঞ্চে কোনো ধরনের বাড়তি চাপ নিতে চান না তিনি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জিততে চান তিনি। সংবাদ সম্মেলন শেষে ফাইনালের ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশনেও বাংলাদেশ অধিনায়কের চোখেমুখে ছিল সেই একই প্রত্যয়ের ছাপ।

সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ভেতরের ‘পজিটিভ ভাইব’ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন মারিয়া। দলের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমাদের টিমের সব প্লেয়ার ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফাইনালে ওঠার কারণে দল মানসিকভাবে দারুণ উজ্জীবিত।

আগের দুটি সাফজয়ী দলের সদস্য হলেও এবার অধিনায়কের দায়িত্ব থাকায় বাড়তি কোনো চাপ নিচ্ছেন না মারিয়া। বরং এই ইতিহাস গড়ার সুযোগটি লুফে নিতে মরিয়া তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ক্যাপ্টেন হিসেবে এবং প্লেয়ার হিসেবে, মনের ভেতর এই সুযোগটা কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো সুযোগ এসেছে, এমন সুযোগ সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব।

বিপক্ষ দর্শকদের চাপ সামলানোর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে মারিয়া আরও বলেন, বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও সেখানে প্রচুর দর্শক ছিল এবং অনেক চাপ ছিল। আমরা সেগুলো ফেস করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো কিছু নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুত হয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]