বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ   চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু   সব হারানো ক্ষতি নয়, কখনো তা আল্লাহর বিশেষ রহমত   ঝিনাইদহে ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত   মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র-ইয়াবা উদ্ধার   প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার বিক্রি, আটক ২   সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব   
সাফের প্রেসিডেন্ট পদে আবারও সালাউদ্দিন, বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৩৭)

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও বসতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতির পুনর্নির্বাচিত হওয়াটা এখন কেবলই সময়ের ব্যাপার।

চূড়ান্ত ঘোষণা এলে টানা পঞ্চমবারের মতো এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন সাফ নির্বাচনের জন্য সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ৩১ মে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজী সালাউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী এই পদের জন্য মনোনয়ন জমা দেননি। ফলে নির্বাচনী মাঠে তিনি এখন একক প্রার্থী।

জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ প্রমাণিত হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার সভাপতি হওয়া নিশ্চিত হবে।
সাফের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সভাপতি পদে ভোটাভুটির আর কোনো প্রয়োজন পড়ছে না।

এর আগে টানা চার মেয়াদে সাফের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। আগামী আগস্টে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের অভিভাবক হিসেবে টানা পঞ্চম মেয়াদে নিজের চেয়ার ধরে রাখার রেকর্ড গড়বেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]