বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ   চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু   সব হারানো ক্ষতি নয়, কখনো তা আল্লাহর বিশেষ রহমত   ঝিনাইদহে ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত   মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র-ইয়াবা উদ্ধার   প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার বিক্রি, আটক ২   সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব   
ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বে পরিবর্তনের ইঙ্গিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:১৬ পিএম   (ভিজিট : ৩০)

ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। সূর্যকুমার যাদবের নেতৃত্বের অধ্যায় শেষ করে দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজ থেকেই ভারতের টি-টোয়েন্টি দলের পূর্ণাঙ্গ নেতৃত্বভার গ্রহণ করবেন শ্রেয়াস। একই সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।

ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের নেতা হিসেবে তিলকের ওপর আস্থার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। জাতীয় দলের সহ-অধিনায়ক হওয়ার পাশাপাশি সম্প্রতি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।

সূর্যকুমারের অধীনে ভারত সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নির্বাচকরা ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে নেতৃত্বে পরিবর্তনের পথে হেঁটেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা এবং দলের ভবিষ্যৎ কাঠামো গঠনের বিষয়টিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

অন্যদিকে শ্রেয়াস আইয়ার গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই ক্ষেত্রেই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তার নেতৃত্বে ভারত নতুন টি-টোয়েন্টি চক্র শুরু করতে যাচ্ছে।

তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে নতুন দল গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বে আনা হচ্ছে শ্রেয়াসকে, আর সহ-অধিনায়ক করা হতে পারে ভবিষ্যতের অন্যতম তারকা হিসেবে বিবেচিত তিলক ভার্মাকে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]