সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
পর্যটন খাত থেকে বিসিবির সহসভাপতি শাখাওয়াত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় নির্বাচিত হয়েছেন তিনি। 

বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের ভোটে সহসভাপতি (এক) হয়েছেন পর্যটন বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেন এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।   

এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে পরিচালক হন।  শাখাওয়াত বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন।

বুলবুল গত মে মাসে বিসিবির সভাপতি হওয়ার পর তিনজনকে তার উপদেষ্টা নিয়োগ দেন। এর মধ্যে শাখাওয়াত ছিলেন একজন। তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়। শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। 

এছাড়া তার আরেকটি পরিচয় আছে। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

বিসিবির সহসভাপতি পদে বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম নির্বাচিত হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। বুলবুলের মতো ফাহিমও ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিসিবির সহসভাপতির দায়িত্বেও ছিলেন। কিন্তু তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com