বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
পাকিস্তান ও বাংলাদেশ একই গাছের দুটি শাখা: মরিয়ম নওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১২:০১ AM

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।  বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিল্প এবং কৃষিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

মরিয়ম নওয়াজ পোশাক খাত এবং ক্ষুদ্রঋণে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। তিনি বলেন, শিল্প ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য উন্মুক্ত।

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। 

তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশকে বিশ্বমানের ল্যাবরেটরি এবং অস্ত্রোপচার সরঞ্জাম ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করতে পারে।

মরিয়ম নওয়াজ ভিসা অনুমোদন সহজের জন্য বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে পারস্পরিক আস্থার লক্ষণ বলে অভিহিত করেছেন।

এছাড়া মুখ্যমন্ত্রী লাহোর ও ঢাকায় পাকিস্তান-বাংলাদেশ জয়েন্ট চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠারও সমর্থন করেন এবং এক-জানালা ব্যবসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, পাঞ্জাব বাংলাদেশের ভিশন ২০৩০ ‘প্রথম নারী’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com