সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’   ৫ আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতায় বিএনপি জড়িত, ২০.৭% আ. লীগ: টিআইবি   এপস্টাইন ফাইলে বাংলাদেশের যা আছে!   পবিত্র শবে বরাতে বিএনপির চেয়ারম্যানের বাণী   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে: জামায়াত আমির   বিএনপির দুই বিদ্রোহীর চাপে কাঁপছে জুনায়েদের খেজুর গাছ!   
সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৭:১৭ পিএম

আজও বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। তবে মাঝের ওভারে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। বিশেষ করে দুই অভিজ্ঞ ব্যাটার চারিথ আসালঙ্কা ও কুশল মেন্ডিসের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তবে মেন্ডিস সেঞ্চুরি করে সাজঘরে ফেরার পর আবারো ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের তিনশ ছুঁতে দেয়নি টাইগার বোলাররা।

পাল্লেকেল্লেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। শুরুতেই মাদুশকা (৩) ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৫৬ রান। নিশাঙ্কা ৩৫ রানে আউট হন তানভীর ইসলামের বলে। এরপর কামিন্দু মেন্ডিসও টিকতে পারেননি বেশি সময়। তাকে এলবিডব্লিউ করে ফেরান মেহেদী হাসান মিরাজ।

একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়েন ১২৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতক। তিনি করেন ১১৪ বলে ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান, ৬৮ বলে।

শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ফের ম্যাচে ফিরে আসেন। কুশল ও আসালাঙ্কাকে ফেরানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি লঙ্কানরা। লিয়ানাগে (১২), ভেল্লালাগে (৬) দ্রুত বিদায় নেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৮* এবং চামিরা ১০* রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com