শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: তারেক রহমানকে বির্তকে বসার আহ্বান ডা. শফিকুর রহমানের   চলছে শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস!   হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে: জামায়াত আমির   জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির   ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা   বিশ্বকাপের মাঠ কাঁপাবেন নোরা ফাতেহি   পাকিস্তানে মসজিদে আ-ত্মঘাতী বো-মা হামলায় ৩১ জন নি-হত   
একযোগে ৫০ যুদ্ধবিমান দিয়ে ইরানের অস্ত্র কারখানায় হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৪২ পিএম

ইসরায়েলের এক ঝাঁক যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে প্রবেশ করেছে। বিমান বাহিনীর জেটগুলো রাতভর তেহরানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলোতে আঘাত হানে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বুধবার (১৮ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর অভিযানে ৫০টির বেশি জেট অংশ নেয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।

আইডিএফ অভিযানের জন্য যুদ্ধবিমানগুলো উড্ডয়নের ফুটেজ প্রকাশ করেছে।

অপরদিকে মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে পরপর দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি শুরু হয়। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে জানা গেছে, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com