মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’   ৫ আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতায় বিএনপি জড়িত, ২০.৭% আ. লীগ: টিআইবি   এপস্টাইন ফাইলে বাংলাদেশের যা আছে!   পবিত্র শবে বরাতে বিএনপির চেয়ারম্যানের বাণী   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   
ফের ইরানে ইসরাইলের হামলা শুরু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:০৭ পিএম

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে যে, তারা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে। দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এ আক্রমণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে। খবর এএফপির।

একটি টেলিভিশন প্রেস কনফারেন্সে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছি।

এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন ইরান ইসরাইলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত হেনেছে।

ইসরাইল বলছে, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক ও পরমাণু কর্মসূচি লক্ষ্য করে এ সামরিক অভিযান চালাচ্ছে। তবে এর আগেরবার অনেক আবাসিক ভবনেও হামলা করেছে ইসরাইল। এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছেন।

এ পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে।

এ পর্যন্ত ইসরাইলের হামলায় ইরানে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩২০ জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরাইলের চারজন। আহত বেশ কয়েকজন। হতাহতের এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com