মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার   মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!   নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা   দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু!   নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী   কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   
পিইউজে’র সভাপতি নাছির, সম্পাদক নাঈম
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:০৬ পিএম

উৎসবমূখর পরিবেশে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে সংগঠনের কার্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের উপস্থিততে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ।

২ঘন্টাব্যাপী ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২৫ সদস্যের মধ্যে ১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতার পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দীন এবং ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভি (গাজী টেলিভিশন)’র জেলা প্রতিনিধি মো.নাঈম হোসেন তালুকদার।

নির্বাচনে জয়ী হয়ে সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘এই বিজয় শুধু আমার একার নয়, এটি সাংবাদিক ইউনিয়নের সকল সংবাদকর্মীর সম্মিলিত চেষ্টার ফল। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো।’

সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার বলেন,‘আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। তবে সংগঠনের স্বার্থে, সদস্যদের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা সাংবাদিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করে তুলবো, ইনশাআল্লাহ।’

নির্বাচন-পরবর্তী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও আনন্দঘন। নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন আরও গতিশীল ও কর্মমুখর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com