মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার   মেয়াদ শেষের আগেই ‘লাল পাসপোর্ট’ ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা!   নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা   দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু!   নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী   কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   
দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়ে থাকে। যার অধিকাংশই ভিত্তিহীন। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল মাহমুদা নাকি দুইবার বিয়ে করেছেন। প্রথম স্বামী তালাক দেওয়ার পর নাকি দ্বিতীয় বিয়ে করেছেন।

মূলত মাহমুদা মিতুকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হয়েছে। 

তবে এই আক্রমণের জবাব নমনীয়ভাবেই দিলেন এনসিপি নেত্রী। তিনি নিজের ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে লিখেছেন, বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ যারা আমাকে চিনেন তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।

দুই বিয়ে প্রসঙ্গে মাহমুদা মিতু বলেন, ‘আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা।

আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস পায় না।

মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com