বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২

শিরোনাম: প্রকাশিত সংবাদে নাফিজ সরাফতের প্রতিবাদ   ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
কিংস চার্লস এর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:২৬ পিএম

প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনের ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন। এই উপলক্ষে তিনি রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পুরস্কার গ্রহণ ছাড়াও অধ্যাপক ইউনূসের আজকের কর্মসূচিতে রয়েছে ব্রিটেনের রাজপরিবার ও রাজনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। তিনি আজ বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবেন।

এছাড়া, আজই তাঁর হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হল-এর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওয়েস্টমিনস্টারে। এ বৈঠকে উভয় দেশের উন্নয়ন সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং তরুণ উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ সামাজিক সম্প্রীতি, শান্তি ও মানবতার পক্ষে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]