রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:৫০ পিএম

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। 

বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন। 

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোনো কারণ জানাননি তিনি।

দলীয় সূত্রে জানা যায়, নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগরে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com