বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা নয়ন হত্যার ঘটনায় মামলা দায়ের   মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়    কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা ও শোডাউন    টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা   সবার আগে বাংলাদেশ, ‘নো কমপ্রোমাইজ’: তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:০২ AM

আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে ষষ্ঠ বিমসটেক সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। 

তবে গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাতে জানায়, তাদের এ বৈঠকটি হচ্ছে না।

কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। 

শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

এদিকে এর আগে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com