রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
রোনালদোর পর্তুগালকে দর্শক বানিয়ে জিতলো ডেনমার্ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:২৭ পিএম

নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই গোল করে 'সিউ' উদযাপন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হইলুন্দ। আর তাতে ভর করে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিল হাইলুন্দের ডেনমার্ক।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ডেনিশরা। প্রথমে একটি সহজ সুযোগ মিস করলেও, পরের মিনিটেই আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত একটি গোল করে দলকে জিতিয়ে দেন হইলুন্দ।

৭৮তম মিনিটে করা ওই গোলটি হইলুন্দর জন্য বিশেষ, কারণ ক্লাব ও দেশের হয়ে পরপর দুই ম্যাচে গোল করেছেন। গত সপ্তাহে লেস্টারের বিপক্ষে ২১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেয়েছিলেন তিনি।  

২২ বছর বয়সী এই ফরোয়ার্ড সম্প্রতি বলেছিলেন, 'আমি ফুটবলের প্রেমে পড়েছিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ' গোল করার পর তিনি রোনালদোর পরিচিত 'সিউ' সেলিব্রেশনও করেন।

পুরো ম্যাচে দাপট দেখিয়েই জয় পেয়েছে ডেনমার্ক। নতুন কোচ ব্রায়ান রিইমারের অধীনে তারা আত্মবিশ্বাস নিয়ে পর্তুগালের লিসবনে সফরে যাবে দ্বিতীয় লেগের জন্য।  

পর্তুগাল শুরুতেই পিছিয়ে পড়তে পারতো। কিন্তু প্রথমার্ধে এরিকসেনের পেনাল্টি শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। এরিকসেনের ভলি বক্সে থাকা রেনাতো ভেইগার হাতে লাগলে পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক।  

অন্যদিকে পর্তুগালের দলীয় পারফরম্যান্স মোটেই আশা জাগানিয়া ছিল না। বিশেষ করে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো কোনো বড় প্রভাব ফেলতে পারেননি। তার একমাত্র অবদান ছিল একটি হেড, যা পোস্টের বাইরে চলে যায়।  

এরিকসেনের একটি শট তার ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ দিয়োগো দালোত লাইন থেকে ক্লিয়ার করে দেন এবং একটি ফ্রি-কিকও ব্যর্থ হয়। অবশেষে হইলুন্দের গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।  

এই টাইয়ের পরাজিত দলটি স্কটল্যান্ডের বিশ্বকাপ কোয়ালিফাইং গ্রুপে চলে যাবে, যেখানে গ্রিস এবং বেলারুশও রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com