মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: কে এই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইন?    ‘আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না’   জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’   ৫ আগস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতায় বিএনপি জড়িত, ২০.৭% আ. লীগ: টিআইবি   এপস্টাইন ফাইলে বাংলাদেশের যা আছে!   পবিত্র শবে বরাতে বিএনপির চেয়ারম্যানের বাণী   পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি!   
দাবানলে পোড়া লস অ্যাঞ্জেলেসে এখন শুধুই হাহাকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:৩৫ AM আপডেট: ১৭.০১.২০২৫ ৫:৩৪ PM

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই দাবানল শহরটির সহ্যশক্তির কঠিন পরীক্ষা নিচ্ছে। শুষ্ক শরৎকাল, প্রচণ্ড খরা এবং ২০১১ সালের পর সবচেয়ে শক্তিশালী সান্তা আনা বাতাসের প্রভাবে শহরের শুষ্ক পাহাড়গুলো জ্বলন্ত আগুনে রূপ নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত এই দাবানলে ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০ হাজার একরের বেশি এলাকা জুড়ে থাকা ১২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সব হারিয়ে গৃহহীন হয়েছে অন্তত ৭৪ হাজার মানুষ।

দাবানল লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের ধনী এলাকাগুলো, যেমন প্যাসিফিক প্যালিশেডস ও মালিবুকে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে তুলনামূলক সাশ্রয়ী এলাকা আলতাডেনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলতাডেনায় দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ফায়ার সার্ভিসের কর্মীদের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় পর্যন্ত পাওয়া যায়নি। ফলে হাজার হাজার মানুষ সক্রিয় দাবানলের মধ্যেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়িয়েছে।

আগুন সরে যাওয়ার পর অনেকেই তাদের বাড়ি খুঁজতে ফিরে আসছে, কিন্তু সেখানে শুধু পোড়া কাঠের স্তূপ ও ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। অনেকে প্রিয় স্মৃতিচিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু বেশির ভাগই খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছে। পোড়া ভিটেমাটির মাঝে এখন শুধুই কান্না আর হাহাকার।

শুষ্ক বাতাসের গতিবেগ কিছুটা কমলেও দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে সান্তা আনা বাতাসের গতি আবার বাড়তে পারে। এতে করে পরবর্তী সপ্তাহের শুরুতে দাবানল আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের প্রভাব বাড়ার আশঙ্কায় আরও এক লাখের বেশি মানুষকে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ তৎপর থাকলেও ক্যালিফোর্নিয়ার এ দুর্যোগ কাটিয়ে উঠতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com