সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?   আমেরিকার বিরুদ্ধে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধের মহড়া   নির্বাচনে আ.লীগের ভোট যাচ্ছে কার ঝুলিতে?   ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’   বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম   দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে   আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   
পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম

অভিনেত্রী মাহনূর, ছবি: সংগৃহীত

অভিনেত্রী মাহনূর, ছবি: সংগৃহীত

‘শের দিল’ সিনেমার জন্য পরিচিত পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন, তাকে বন্দুকের মুখে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশটির সারগোধা জেলার একজন পুলিশ অফিসার।

পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন তিনি। তার অভিযোগটি দ্রুত তদন্তের জন্য আইজি অফিসে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী মাহনূর অভিযোগ করেছেন যে, তাকে একজন পিএসপি (পাকিস্তান পুলিশ সার্ভিস) অফিসার ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন।

মাহনূরের দাবি, তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধার করতে ডাকা হয়েছিল, তবে সেখানে গিয়ে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়।

মাহনূর আরো অভিযোগ করেছেন যে, ডিপিও তাকে যৌন নিপীড়ন করার সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর একজন সহযোগী যোগাযোগ করেছিলেন এবং তাকে ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধারে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না দিয়ে, অভিনেত্রীকে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওই ঘটনার মুখোমুখি হতে হয়।

এ অভিনেত্রী তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। কানাডীয় এ নাগরিক কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন। তবে পাঞ্জাবের পুলিশ এখনো এ অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com