বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
বাংলাদেশে প্রথম এটিএম মেশিন তৈরির যাত্রা শুরু করলো টেকনো
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৬৭১)

বাংলাদেশে প্রথম অটোমোটেড টেলার মেশিন (এটিএম) তৈরি করতে যাচ্ছে টেকনো মিডিয়া লিমিটেড। কোম্পানিটি দেশে নিজস্ব কারখানায় দুই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন তৈরি করবে। একটি হলো এটিএম মেশিন আরেকটি হলো ক্যাশ রিসাইকেলার মেশিন (সিআরএম)। গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই কারখানা তৈরি করে কোম্পানিটি। এর ফলে কোম্পাটিতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে শিক্ষিত তরুণের।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) এই ভিত্তিপস্তরের উদ্বোধর করেছেন টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটি দেশে নিজস্ব কারখানায় দুই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন তৈরি করবে। একটি এটিএম মেশিন এবং আরেকটি হলো ক্যাশ রিসাইকেলার মেশিন (সিআরএম)। বাংলাদেশ ব্যবহৃত ৮০ শতাংশ এটিএম মেশিন সরবারহ করে

এখন থেকে দেশেই সংযোজন (অ্যাসেম্বলিং) অটোমেটেড টেলার মেশিন (এটিএম) কার্ড। এই জন্য বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লান্ট স্থাপন করবে দেশের অন্যতম প্রতিষ্ঠান টেকনো মিডিয়া।

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু হাইটেক পার্কে কোম্পানিটিকে এক একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। আজ থেকে কারখানা স্থাপনের কাজ শুরু হয়েছে। চলতি বছরের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

যশোদা জীবন দেবনাথ সানবিডিকে বলেন, আড়াই মিলিয়ন ডলার দিয়ে কোম্পানি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এই বিনিয়োগ আরও বাড়বে। আমরাই প্রথম বাংলাদেশে এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছি। এখাতে দেশে অন্তত দুইশত কোটি টাকা বাঁচবে। এই পরিমাণ টাকার এটিএম মেশিন বিদেশ থেকে আমদানি করা হতো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে একদিকে যেমন বিপুল পরিমাণ টাকা বাঁচবে। অন্যদিকে দেশে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে। চলতি বছরের শেষের দিকে আমরা বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চাই।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা ছিল। ২০০৮ সালের ১২ ডিসেম্বর ঘোষিত সে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্ষমতায় এসে সরকার দেশের বিভিন্ন হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা শুরু করে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে শিল্প হিসেবে প্রযুক্তিকে কীভাবে গড়ে তোলা যায়, তারও একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয় সরকার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]