শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
কলড্রপে এখন ক্ষতিপূরণ তিনগুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:২১ পিএম   (ভিজিট : ২৪১৭)

কোনো গ্রাহক কলড্রপে ক্ষতিগ্রস্ত হলে এখন থেকে তিনগুণ ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ একই অপারেটরে কল করার (অননেট) ক্ষেত্রে ১০ সেকেন্ডের মধ্যে কলড্রপ হলে গ্রাহক মিনিট হিসাবে ৩০ সেকেন্ড ফেরত পাবেন। ১ অক্টোবর থেকে এ নিয়ম চালু হচ্ছে।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিটিআরসি মিলনায়তনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত মোবাইল ফোনে কলড্রপ ও এর ক্ষতিপূরণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য জানিয়েছে।

বিটিআরসি জানায়, আগামী ১ অক্টোবর থেকে গ্রাহক পূর্ববর্তী দিন, সপ্তাহ ও মাসের কলড্রপের সংখ্যা জানতে পারবেন। *১২১*৭৬৫# নম্বরে ডায়াল করে এ তথ্য জানা যাবে। ১ অক্টোবর থেকে অননেট কলড্রপের ক্ষেত্রে এ সেবা পাওয়া যাবে।

সংস্থাটি পক্ষ থেকে আরও জানানো হয়, ক্ষতিপূরণ হিসাবে প্রথম ও দ্বিতীয় কলড্রপের ক্ষেত্রে ৩টি পালস (৩০ সেকেন্ড) ও পরবর্তী তৃতীয় থেকে সপ্তম কলড্রপের ক্ষেত্রে আর্থিক ও মানসিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ৪টি পালস গ্রাহককে ফেরত দেওয়া হবে।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, আমরা তরঙ্গ বরাদ্দ দিয়েছি। টাওয়ার শেয়ারিং নিয়ে কাজ করছি। এখন একটি কোম্পানির টাওয়ার অন্য কোম্পানি শেয়ার করতে পারবে। কলড্রপ লেস দ্যান পয়েন্ট ৫ শতাংশও আমি সহ্য করতে চাই না। কলড্রপ শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হবে। এটি দশমিক ৫ এর নিচে রাখবোই। 

বিটিআরসি জানায়, কলড্রপের টাকা ফেরত নয়। কলড্রপের মিনিট ফেরত দেওয়া হবে। এখন কলড্রপ ৫০ থেকে ৬০ শতাংশ হয়ে থাকে, সেটা কমিয়ে দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব খলিলুর রহমান এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]