মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
ফরিদপুর-১ আসনে ঈগল মার্কার প্রার্থী আরিফুর রহমান দোলনকে সমর্থন দিলেন বোয়ালমারীর ৫ ইউপি চেয়ারম্যান
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৪৩৬)

ফরিদপুর-১ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনকে সমর্থন দিয়ে একাত্ম হলেন বোয়ালমারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফরিদপুর-১ আসনকে স্মার্ট ও মডেল হিসেবে গড়ে তুলতে দোলনই যোগ্য নেতা বলে প্রকাশ্যে দিলেন ঘোষণা। দোলনকে বিজয়ী করতে একজোট হয়ে কাজ করার প্রত্যয়ও রাখলেন।

বোয়ালমারীর এই পাঁচ চেয়ারম্যান হলেন— শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ, বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা।

রবিবার (৩১ ডিসেম্বর) পাঁচ ইউপি চেয়ারম্যান একজোট হয়ে ঈগল মার্কার প্রার্থী আরিফুর রহমান দোলনের সঙ্গে সাক্ষাৎ করেন। দোলনকে সমর্থন দিয়ে ঈগল মার্কার বিজয় নিশ্চিত করার ঘোষণা দেন তারা।

এর আগে আলফাডাঙ্গা, মধুখালীর বিভিন্ন জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা ঈগল মার্কার প্রতি দৃঢ় সমর্থন জানান। নির্বাচনী প্রচারে তারা স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থনে একাট্টা হয়ে কাজ করছেন।

স্থানীয়রা বলছেন, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন এমপি প্রার্থী হওয়ায় ফরিদপুর-১ আসনে ভোটের হিসাব পাল্টে গেছে। ক্লিন ইমেজ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতায় দোলন পিছিয়ে দিয়েছেন হেভিওয়েট অপর দুই প্রার্থীকে।

জনপ্রতিনিধি না হয়েও দোলন গত দুই দশক ধরে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের মাধ্যমে ফরিদপুর-১ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে বহুমুখী কাজ চালিয়ে আসছেন। দোলনের সমাজসেবামূলক কর্মকাণ্ড প্রশংসা গোটা অঞ্চলের লাখো মানুষের মুখে মুখে।

এতসব ইতিবাচক কর্মকাণ্ডের কারণে ঈগল মার্কার প্রার্থী দোলনের পক্ষে ফরিদপুর-১ আসনে তৈরি হয়েছে ব্যাপক গণজোয়ার। প্রতিদিনই ঈগল মার্কার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী সভায় হাজার-হাজার জনতা অংশ নিয়ে মুখর করে রাখছেন নির্বাচনী আমেজ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]