মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
বনশ্রীতে সমমনা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ৪৩৩)

রাজধানীর বনশ্রী এলাকায় সমমনা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে সমমনা পরিষদের পক্ষ থেকে বনশ্রী সোসাইটি এলাকার সকল মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমদেরকে শীতের কম্বল উপহার দেয়া হয়।

বনশ্রীতে জনস্বার্থে নিয়োজিত সংগঠন ‘সমমনা পরিষদ’। স্বেচ্ছাসেবী এ সংগঠন বনশ্রী সোসাইটির উন্নয়নে এবং এখানকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে দীর্ঘ সময় ধরে নানা কার্যক্রম পরিচালনা করছে।

করোনা মহামারী জনিত লকডাউনের সময় নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ‘মানবিক সংগঠন’ হিসেবে ‘সমমনা পরিষদ’ নজর কাড়ে।

সংগঠনটি বনশ্রী রামপুরা এলাকার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে ছুটে যায়। পাশাপাশি ধর্মীয় ও জনস্বার্থমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তায় এগিয়ে যায়।

কম্বল বিতরণ কালে সমমনা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রোববার (৩১ ডিসেম্বর) ইংরেজী বর্ষবরণ উপলক্ষে বনশ্রী সোসাইটির সকল শ্রেণীর স্টাফদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হবে বলে সমমনা পরিষদ এর কর্মকর্তাগণ জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]