সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
নিউজিল্যান্ডের মাটিতে আরেক ইতিহাস
নেপিয়ারে প্রথম টি ২০ ম্যাচ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ৪১২)

নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের  টি ২০ সিরিজ। এর আগে বাংলাদেশ কখনও তাদের মাঠে কোন নটি ২০ ম্যাচ জিতেনি। তবে সকল আক্ষেপ ঘুচিয়ে সিরিজের ১ম ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগার বাহিনী।  

বুধবার নেপিয়ারে টস জিতে বোলিং নেন অধিনায়ক নাজমুল শান্ত। ১ রানে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়ে চেপে ধরেন শরিফুল ও শেখ মাহেদী। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা কিউইরা ৯.২ ওভারে ৫০ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে অলরাউন্ডার জেমি নিশাম ও মিশেল স্যান্টনার দলকে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি এনে দেন। 

দলটির হয়ে তিনে নামা ড্যারেল মিশেল ১৪ রান করেন। নিশাম ২৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে আসে তিনটি ছক্কার শট। স্যান্টনার ২২ বলে ২৩ রান যোগ করেন। এছাড়া এডাম মিলনে ১৬ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রনি তালুকদার ১০ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল শান্ত ১৪ বলে চারটি চারের শটে করেন ১৯ রান। ৩৮ রানে দ্বিতীয় ও ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চারে নামা সৌম্য সরকার ১৫ বলে একটি ছক্কা ও দুই চারের শটে ২২ রান করে বোল্ড হন। 

তবে ওপেনার লিটন দাস ক্রিজে ছিলেন। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে ম্যাচ সহজও করে ফেলেন ডানহাতি ওপেনার। তবে তাওহীদ ১৮ বলে ১৯ রান করে ফিরলে এবং পরেই আফিফ হোসেন (১) আউট হলে চাপে পড়ে সফরকারীরা। বাংলাদেশ ৯৭ রানে হারায় ৫ উইকেট। লিটন দাস ৩৪ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। তার ব্যাট থেকে দুই চার ও একটি ছক্কা আসে। লিটনকে সঙ্গ দিয়ে হার না মানা ১৯ রান করেন শেখ মাহেদী। 

নিউজিল্যান্ডের হয়ে সাউদি, মিলনে, নিশাম, বেন সিয়ার্স ও স্যান্টনার একটি করে উইকেট নিয়েছেন। 

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে গড়াবে।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]