সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল ফারজানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৯:২৪ পিএম   (ভিজিট : ৫৮৪)

কয়েক দিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। ওই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা। তবে সিরিজে বাংলাদেশের হয়ে ফারজানা হক পিংকি একমাত্র সেঞ্চুরিটি পেয়েছেন। এতে আইসিসি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে  সুখবর পেয়েছেন এই ব্যাটার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে ১০২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ফারজানা। তার শতকে অসাধারণ পুঁজি দাঁড় করায় টাইগ্রেসরা। তবে বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

সিরিজ হারলেও সেই সেঞ্চুরির সুবাদে র‌্যাঙ্কিংয়ে ফারজানার দুই ধাপ উন্নতি হয়েছে। ১৫তম স্থান থেকে ১৩তম অবস্থানে পৌঁছে গেছেন এই ওপেনার; যা কিনা তার ক্যারিয়ার সেরা ।
এদিকে তিন ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন রাবেয়া। অন্যদিকে সিরিজে ব্যাট হাতে ৩৩ রান ও বল হাতে দুই উইকেট নিয়ে ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৬৮ এবং বোলারদের  চার ধাপ এগিয়ে ৯০তম স্থানে উঠে এসেছেন রিতু মনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]