শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯:০৯ পিএম   (ভিজিট : ৮৫৮)

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।

বুধবার (২০ ডিসেম্বর) চারটি করে গ্রেডে মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়।

গত ১২ নভেম্বর ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করেছিল সরকার। খসড়া গেজেটে পোশাকশ্রমিকদের পাঁচটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হলেও চূড়ান্ত গেজেটে চারটি গ্রেড করা হয়। একই সঙ্গে চূড়ান্ত গেজেটে গ্রেড-১ ও গ্রেড-২-এ মজুরি বেড়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, গ্রেড-১ এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৫ হাজার ৩৫ টাকা। গ্রেড-২ এ ১৪ হাজার ২৭৩ টাকা, গ্রেড-৩ এ ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড-৪ এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১২ হাজার ৫০০ টাকা।

পোশাকশ্রমিকদের শিক্ষানবিশকাল হবে তিন মাস। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর শিক্ষানবিশ শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্ত হবেন। শিক্ষানবিশ শ্রমিক মাসিক সর্বসাকুল্যে ৯ হাজার ৮৭৫ টাকা মজুরি পাবেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ হয়। পূর্বে মজুরি ছিল আট হাজার টাকা।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]