মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো শান্তি নয়: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৬৪৯)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো শান্তি নয়। 

এক টেলিভিশন কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ইউক্রেনকে নাৎসি ও সামরিকায়ন মুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, কিয়েভকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের বিশ্লেষক তাতিয়ানা স্ট্যানোভায়া লিখেছেন, মূলত পুতিন ইউক্রেনের সম্পূর্ণ আত্মসমর্পণের শর্তে পশ্চিমের কাছে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। তাছাড়া আশার মুখ দেখছে না কিয়েভের পাল্টা হামলাও। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর কমেছে পশ্চিমাদের সামরিক সহায়তা। এতে বিপাকে পড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এদিকে ইউক্রেনের সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের এই পদক্ষেপকে ইউক্রেন ও ইউরোপ মহাদেশের জন্য জয় বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এর আগে হাঙ্গেরির বিরোধিতায় বন্ধ ছিল এই আলোচনা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২৭ দেশের শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যেখানে মলদোভার সঙ্গেও আনুষ্ঠানিক সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি হয়েছে ব্লকটি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]