রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
অনলাইনে জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার, আটক ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৪৮৩)

অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে জিএমপির কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। 

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিনহাটি গ্রামের হাবিবুল্লাহ মৃধার ছেলে নাসির মৃধা, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকার ফরহাদ আলীর ছেলে মারুফ হাসান, একই এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, জুলহাসের ছেলে কাউসার হোসেন, ওয়াদুদের ছেলে রুবেল হোসেন, মো. করিমের ছেলে আশিকুল হক, সাবেদ আলীর ছেলে আকরাম হোসেন ও আলমগীর কবিরের ছেলে মুরাদ হাসান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়ারীকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব জুয়ারিরা জুয়ায় লিপ্ত হয়ে সারাদেশে ১ হাজার ৫০০ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছে। 

আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী গত এক মাসে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। মূল হোতারা দেশের বাইরে অবস্থান করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তাদেরকেও আইনের আওতায় আনাতে কাজ করছে পুলিশ।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]