মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
মোটা বেতনে সরকারি চাকরি, আবেদন করুন এখনই
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৯:১৭ পিএম   (ভিজিট : ৫৯৫৬)

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স)। পদসংখ্যা: ১। যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ/সিএমএ/সিএফএ/এসিসিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে একাডেমকি পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 

কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজার পদে (ডিজিএম বা সমপদ) অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

সরকারি ফাইন্যান্সিয়াল আইন, পিপিএ, পিআরআর জানতে হবে। বিডার ফাইন্যান্সিং/ইসিএ ফাইন্যান্সিং, পিপিপি জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, ট্যাক্স/ভ্যাট আইন, টিকিউএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট স্কিল জানতে হবে। কম্পিউটার পরিচালনাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। 

প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর।

বেতন স্কেল: ১,৪৯,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে বাসাভাড়া, মেডিকেল সাপোর্ট, বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম এপিএসসিএলের ওয়েবসাইট ( www.apscl.gov.bd ) থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। কোম্পানি সেক্রেটারি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আরডেন্ট (লেভেল–৮), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২২।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]