শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
জয়নাল হাজারীর সম্পদের উত্তরাধিকারী হবেন যারা!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:২৬ পিএম   (ভিজিট : ১০৪৫)

প্রয়াত রাজনীতিক নেতা জয়নাল আবেদীন হাজারী চিরকুমার ছিলেন। তার সব স্থাবর-অস্থাবর সম্পদের ভাগিদার হবেন ভাতিজা, ভাতিজি ও ভাগিনা-ভাগ্নিরা। তবে তার ৬০ শতকের মুজিব উদ্যান থাকবে অখণ্ড। স্মৃতিরক্ষায় শৈলকুটির থাকবে অখণ্ড।

জয়নাল হাজারীর ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু জানান, উত্তরাধিকার সূত্রে হাজারী ভাইয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হবেন তার ভাই-বোন।

ফেনী শহরের মাস্টারপাড়ার মুজিব উদ্যানে জয়নাল হাজারীকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ জায়গা অখণ্ড রাখার জন্য তিনি মৃৃত্যুর আগে ওসিয়ত করে যান। 

জয়নাল হাজারীর পৈত্রিক সূত্রে মালিকানা পাওয়া ৩ শতাংশ জায়গায় ভবন রয়েছে। শহরের পেট্রোবাংলায় ৩০-৩৫ শতাংশ জায়গা, রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাট রয়েছে। যেটি তিনি জীবিত থাকাবস্থায় ছোট বোন খোদেজা হাজারীকে দান করেছেন। রাজধানীতে মুক্তিযোদ্ধা কোটায় তার নামে একটি প্লট রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]