রবিবার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
সাড়ে ১০ হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে ৫ সরকারি ব্যাংক!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৩:২১ এএম   (ভিজিট : ৯৪৪)

মূলধন থেকে ১০ হাজার ৫শ কোটি টাকা খেয়ে ফেলেছে ৫ সরকারি ব্যাংক। অনিয়ম-দুর্নীতি করে বিপুল ঋণ, সংকটের প্রধান কারণ।

সোনালি, রূপালী, জনতা, অগ্রণী এবং বেসিক। ৬ সরকারি বাণিজ্যিক ব্যাংকের ৫টিরই এই চিত্র। নীতি সহায়তা, তাগাদা আর নির্দেশনা দিয়ে হয়রান কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকাররা বলছেন, এই ক্ষত সহজে কাটবে না।

সরকারি খাতের, সবচেয়ে বড়, সোনালী ব্যাংক। অর্থনীতিতে, অবদান যেমন আছে, বদনামের খাতাও লম্বা। অনিয়ম আর দুর্নীতির তালিকা যেন পাহাড় সমান।

সংকটের চিত্র নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। যাতে দেখানো হয়েছে সব ব্যাংকের মূলধন চিত্র। নাজুক সোনালী ব্যাংকের অবস্থা। আড়াই হাজার কোটি টাকা মূলধন হাওয়া। বাংলাদেশ ব্যাংকের খাতায় তাই সোনালী এখন রং হারিয়ে বিবর্ণ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, সংকটের এই কাতারে, ৬ সরকারি বাণিজ্যিক ব্যাংকের ৫টিতেই। বাছ-বিচার ছাড়া ঋণ, পাহাড় সমান করেছে মন্দ ঋণ। জনতা, অগ্রণী, রূপালী, বেসিক নেই স্বস্তিতে। আর টাকার অংকটাও বড়, ১০ হাজার ৫শ কোটি টাকা।

বেসিক ব্যাংক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী বলেন, বেসিক ব্যাংকের ২ হাজার ৩৫২ কোটি টাকা, অগ্রণীর ২ হাজার ৪৬৩ কোটি টাকা, জনতা ব্যাংকের ১ হাজার ৪১৪ কোটি টাকা, রূপালী ব্যাংক ১ হাজার ৬৭৮ কোটি টাকা মূলধন টানাটানিতে।

নানা নির্দেশনা দিয়ে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর জনগণের করের টাকা থেকে মূলধনের আবদার ব্যাংকগুলোর।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]