শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২:১৯ পিএম   (ভিজিট : ৮৭৪)

মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে জালান দেওয়ান সুলতান সুলাইমান-১ এর পাঁচতলা দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

তিন ঘণ্টার অভিযানে প্রাথমিকভাবে ১৫০ জন অভিবাসীকে আটক করা হয়। পরে ৯৫ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটক ৯৫ জনের কোনো বৈধ কাগজ নেই। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪৩ জন নারী। 

বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এ রিপোর্ট লিখা পর্যন্ত  নিশ্চিত হওয়া যায়নি।

আটকদের বেশিরভাগই নির্মাণ সাইটে পরিচ্ছন্নতা ও শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]