রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বিশ্বের সবচেয়ে বড় কুমড়োর রেকর্ড গড়ল ইতালি!
ফিচার ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৪৮৯)

ইতালির একজন কৃষক পাচ্ছে এবারের সবচেয়ে বড় মিষ্টিকুমড়া উৎপাদনের খেতাব। চলতি বছরে ইতালির সবচেয়ে বড় কুমড়া উৎপাদনের খ্যাতি লাভ করেছেন কৃষক স্টেফানো কাতরুপি। স্টেফানোর উৎপাদিত কুমড়ার ওজন প্রায় ৩১ মণ। যেটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মিষ্টিকুমড়া।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, স্টেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি। যা প্রায় ৩১ মণ!

স্টেফানো কাতরুপি ইতালির মধ্যাঞ্চল রাদ্দার পৌর এলাকার বাসিন্দা। নিজের বাড়িতেই ফলিয়েছেন বিশাল আকারের অনেকগুলো কুমড়া। 

এদিকে গত ২৮ অক্টোবর ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে তার কুমড়াগুলো প্রদর্শনের জন্য নিয়ে আসেন। সেই কুমড়াগুলোর মধ্যে ২ হাজার ৭০২ পাউন্ড ওজনের কুমড়াটি ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেফানোর কুমড়াটি দেখতে ওই উৎসবে হাজির হন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। 

বিশাল আকৃতির কুমড়াটি দেখে তারা নিশ্চিত হন, প্রতিযোগিতার জন্য বেশ মানানসই এটি। মাপজোপের পর উৎসবে ওঠা সব কুমড়াকে পেছনে ফেলে স্টেফানোর কুমড়াটি সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্বীকৃতি পায়।

এছাড়াও উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্টেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্টেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেওয়া হয়। স্টেফানো ২০০৮ সাল থেকে বড় কুমড়া উৎপাদন করে আসছেন।

এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস ঐ কুমড়াটি উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন। 

প্রসঙ্গত, এই রেকর্ডের জন্য বিশ্বের বিভিন্ন দেশ তাদের উৎপাদিত সবচেয়ে বড় কুমড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস



ভোরের পাতা/অ




আরও সংবাদ   বিষয়:  বিচিত্র-খবর   মজার-খবর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]